1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সবজি রপ্তানিতে প্রবৃদ্ধি ৯৩ শতাংশ

  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

দিনদিন সবজি রপ্তানি বাড়ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যে দেখা গেছে, ২০১৯-২০ অর্থবছরের প্রথম আট মাসে সবজি রপ্তানি করে আয় হয়েছে ১৩ কোটি ৯২ লাখ ডলার। যা লক্ষ্যমাত্রার তুলনায় ৬২ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে এ পণ্যের রপ্তানি আয় ছিল ৬ কোটি ২০ লাখ ডলার। এতে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৯৩ দশমিক ০৭ শতাংশ। দেশ থেকে আলু, ধনেপাতা, লাউপাতা, লাউশাক, বরবটি, কাকরোল, করলা, ঝিঙে, লালশাক, বেগুন, টম্যাটো, পটল, কচু, মিষ্টিকুমড়া, চালকুমড়া, লাউ, পেঁপে, কলা, শসা, শিম, বাঁধাকপি, মরিচ, মুলাসহ অর্ধশতাধিক সবজি রপ্তানি হয়। এসব পণ্য সৌদি আরব, মালয়েশিয়া, লন্ডন, কানাডা, দুবাই, ইতালিসহ ৫০টিরও বেশি দেশে রপ্তানি হয়ে থাকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo