1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
নাসির ও তামিমার মামলার রায় ঘোষণার দিন—১০ জুন চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় জুনের মধ্যেই মাঠ থেকে সব সেনা প্রত্যাহার, ব্যারাকেই ফিরবে সদস্যরা নাসির-তামিমা মামলার রায় ঘোষণা ১০ জুন সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে

নতুন করে আর কেউ করোনায় আক্রান্ত হননি: আইইডিসিআর

  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২০

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজন শনাক্ত হওয়ার পর গত ২৪ ঘণ্টায় নতুন করে আর কেউ করোনায় আক্রান্ত হননি বলে জানিয়েছে আইইডিসিআর।

সোমবার আইইডিসিআরের পরিচালক ডা. মীর্জাদে সাবরিনা ফ্লোরা এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, গতকালের পর থেকে ২৪ ঘণ্টায় নতুন করে আর কারো আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার কোন প্রয়োজন নেই।

সাবরিনা ফ্লোরা বিদেশ ফেরতদের নিজস্ব কুয়ারেন্টাইনে অবস্থান করার পরামর্শ দিয়েছেন। তিনি অন্য কারো সঙ্গে মেলামেশা না করার অনুরোধ জানান।

তিনি আরও বলেন, বিদেশ থেকে কেউ আসলেই, তিনি করোনা ভাইরাসের জীবাণু বহন করে নিয়ে এসেছেন, এমনটি ভাববার কোন কারণ নেই।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ জানান, করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য সারাদেশে সরকারি হাসপাতালে পৃথক ইউনিট করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোতেও অনুরূপ পৃথক ইউনিট করা হবে।

স্বাস্থ্য অধিদফতরের প্রধান আতঙ্কিত না হতে এবং কোন ধরনের গুজব না ছড়াতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo