1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

শুটিংয়ের ৮ বছর পর ছাড়পত্র!

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০

শুটিং শুরু হয়েছিল ২০১০ সালে। কাজ চলে থমকে থমকে। শেষ হতে লেগেছে দু-বছর। ৮ বছর পর সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় সিনেমাটি। অবশেষে গত সোমবার বিনাকর্তনে ছাড়পত্র পেয়েছে ‘সৌভাগ্য’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা এফ আই মানিক। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল ও চিত্রনায়িকা মৌসুমী।

সিনেমাটির কথা দর্শকরা ভুলে গিয়েছেন। ইন্ডাস্ট্রির চরম হতাশার মধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে চলচ্চিত্রটি। পরিচালক এফ আই মানিক বলেন, ‘আর দেরি করতে চাই না। সেন্সর পেলেও এখনও সবকিছু গোছানো হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব সিনেমাটি মুক্তি দেবো।’ ডিপজল বলেন, ‘বাংলাদেশের গুণী নির্মাতা এফ আই মানিক অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। এছাড়া মৌসুমীও ঢাকাই ইন্ডাস্ট্রির সফল নায়িকা। আমরা দুজন মিলে বেশ কিছু ছবি দর্শককে উপহার দিয়েছি। আশা করছি, এই সিনেমাও দর্শকের ভালো লাগবে।’

মনোয়ার হোসেন ডিপজলের নিজস্ব প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে সৌভাগ্য। এতে আরও অভিনয় করেছেন কাজী মারুফ, তমা মির্জা, নবাগতা তন্দ্রা, আন্না, আনোয়ারা, সুব্রত, মিজু আহমেদ, ডি জে সোহেল প্রমুখ।

২০১৭ সালের অক্টোবরে মুক্তি পায় ডিপজল-মৌসুমী অভিনীত চলচ্চিত্র ‘দুলাভাই জিন্দাবাদ’। ছবিটি পরিচালনা করেন প্রখ্যাত নির্মাতা মনতাজুর রহমান আকবর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo