1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

বাংলাদেশকে সহজ লক্ষ্যই দিলো নিউজিল্যান্ড

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে ফাইনালে উঠার লক্ষ্যে বাংলাদেশকে ২১২ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ডের যুবারা। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে নিয়মিত উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। হোলার গ্রীননাল নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তাদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ২১১ রান।

এবারের যুব বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলো বাংলাদেশের যেকোন সময়ের চেয়ে শক্তিশালী দল আকবর বাহিনী। তবে তাদের ইচ্ছেঘুড়ির স্বপ্নটা এতোটা উপরে ছিল তা কেউ ভেবে দেখেনি। নিজেদের প্রথম ম্যাচ থেকে দুর্দান্ত শুরু করেছিল আকবর-হৃদয়-রকিবুলরা।

টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ শিবিরের অধিনায়ক আকবর হোসেন। সেমি ফাইনালে নিউজিল্যান্ডের যুবাদের শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশের যুবারা। দলীয় ৫ রানের মাথায় সাফল্য পান শামীম হোসেন। এরপর ২৬ ওভারে ৭৪ রানে ৪ উইকেট হারানো দলটির হাল ধরেন নিকোলাস লিডস্টোন ও হোলার গ্রীননাল। লিডস্টোন ৭৪ বলে ব্যক্তিগত ৪৪ রানে শরিফুলের এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হলেও ব্যাট চালাতে থাকেন গ্রীননাল। তবে ৫৫ রানের মাথায় তার আকাশে ভাসানো ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন মুরাদ হাসান।

গ্রীননাল একপাশে হাল ধরে থাকলেও অন্যপাশ থেকে একে একে উইকেট শিকার করতে থাকে বাংলাদেশের বোলাররা। নিউজিল্যান্ডের কোন ব্যাটসম্যানকেই দাঁড়াতে দেয়নি শরিফুল-শামীম-মুরাদরা। বল হাতে শরিফুল ইসলাম ৩ উইকেট, শামীম হোসেন ২ উইকেট ও হাসান মুরাদ নেন ২টি উইকেট।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের প্রত্যয়ের ইঙ্গিত দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও স্কটল্যান্ডকে ৮৯ রানে হারায় যুব টাইগাররা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমির টিকেট পায় বাংলাদেশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo