1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

গাজীপুরে গাইবেন সনু নিগম

  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগম আজ গাজীপুরে গাইবেন। গতকাল থেকেই তিনি কনসার্টে অংশ নেওয়ার উদ্দেশ্যে ঢাকায় অবস্থান করছেন। আয়োজক জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন (জেডএইএফ) বিষয়টি নিশ্চিত করেছে।

সনু নিগম ছাড়াও এই আয়োজনে অংশ নেবেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী, মেহজাবীন চৌধুরী, সেরা নাচিয়ে মিম চৌধুরী, সিনথিয়া ও লাবণ্য। নৃত্যের মাধ্যমে এ শিল্পীরা তুলে ধরবেন বাংলার ষড়ঋতু ও প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া বিষয়ক দৃশ্যাবলি।

অনুষ্ঠানে মূলত জেডএইএফ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করবে। প্রতিষ্ঠানটি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম কর্তৃক পরিচালিত। মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রতিবছরই আমি এ ফাউন্ডেশনের মাধ্যমে গাজীপুরের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করি। অনুষ্ঠান শেষে অতিথি ও উপস্থিত জনসাধারণের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo