1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

বঙ্গবন্ধুর নাম কেউ কখনো মুছে ফেলতে পারবে না: প্রধানমন্ত্রী

  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

ধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের মূল লক্ষ্য । আমরা এ লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। মানুষের ভাগ্য পরিবর্তনে আওয়ামী লীগ কাজ করে যাবে।

শুক্রবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর নাম কেউ কখনো মুছে ফেলতে পারবে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জাতির পিতার জন্ম শতবার্ষিকীকে কেন্দ্র করে দেশের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে চলতে হবে। এই বাংলাদেশকে আমরা জাতির পিতার ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।

প্রধানমন্ত্রী বলেন, আমরা আজকে যে প্রবৃদ্ধি অর্জন করেছি সে অর্জনের সুফল একেবারে তৃণমূল পর্যায়ের গ্রামের মানুষ যেন পায় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo