1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের আয়োজন

  • আপডেটের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ দ্বিতীয় দিন। এ উপলক্ষে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সকাল ১০টা ৩০ মিনিটে থাকছে বাংলাদেশি চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’। দুপুর ১টায় প্রদর্শিত হবে ভারতীয় নির্মাতা জয়া যশরাজ পরিচালিত সিনেমা ‘ইদাম’। বিকেল ৩টায় এশিয়ান কম্পিটিশন বিভাগে প্রদর্শিত হবে ইরানি ছবি ‘আমির’। এ ছাড়াও বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় যথাক্রমে ‘পাপুসজা’ ও ‘সেকশন ৩৭৫’- এই দুটি সিনেমা দেখানো হবে। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সকাল ১০টায় দেখানো হবে ‘ট্রপিকো’, ‘গ্রে’, ‘বৌমা’, ‘কিসিং ইউ অন দ্য হানি’ ও ‘ফলিং স্নো’। দুপুর ১টায় প্রদর্শিত হবে সিনেমা ‘আইডল’ ও ‘দ্য পিট’। বিকেল ৩টায় প্রদর্শিত হবে ‘ভেনডেমি’ ও ‘ফাটওয়া’। এ ছাড়াও বিকেল ৫টায় দেখানো হবে সিনেমা ‘টাইম টু লিভ’ এবং ‘প্লাম ইন দ্য ত্রট লাভ অ্যান্ড স্লিপ’। সন্ধ্যা ৭টায় ‘ফেলকন ইন দ্য সিলভার সিটি’ ও ‘উই উইল উইন ওভার’- এই দুটি সিনেমা দেখানো হবে। পাশাপাশি শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, কেন্দ্রীয় গ্রন্থাগারের মূল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, মধুমিতা সিনেমা হল, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও সীমান্ত স্কয়ারে থাকছে দেশি-বিদেশি বিভিন্ন চলচ্চিত্রের প্রদর্শনী। উৎসব চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo