1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

উত্তরে মওদুদ, দক্ষিণে ড. মোশাররফ বিএনপির নির্বাচন পরিচালনার দায়িত্বে

  • আপডেটের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২০

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পরিচালনায় দলের প্রবীণ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদকে দায়িত্ব দিয়েছে বিএনপি। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ঢাকা দক্ষিণ এবং স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্বে থাকবেন। বিষয়টি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা দুটি নির্বাচন পরিচালনা কমিটি করেছি। দক্ষিণের নির্বাচনে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ড. খন্দকার মোশাররফ হোসেনকে। সমন্বয়ক থাকবেন মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকু। তাদের সঙ্গে আরও দায়িত্বে থাকবেন আবদুস সালাম, হাবিব-উন নবী খান সোহেল, কাজী আবুল বাশার। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আহ্বায়ক থাকবেন ব্যারিস্টার মওদুদ আহমদ। সমন্বয়কের দায়িত্বে থাকবেন গয়েশ্বর চন্দ্র রায় ও বেগম সেলিমা রহমান। দুটি নির্বাচন পরিচালনা কমিটি হবে ২১ সদস্যের।

দুই কমিটির সব সদস্যের তালিকা পরে গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান মির্জা ফখরুল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo