1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’

সুন্দরী প্রতিযোগিতা: একই বছরে সেরা পাঁচ কৃষ্ণাঙ্গ নারী

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯

কৃষ্ণাঙ্গ নারীদের একই বছরে সুন্দরী প্রতিযোগিতার পাঁচটি খেতাব জিতার নজির এই প্রথম। মিস ওয়ার্ল্ড ২০১৯’র সেরার মুকুট উঠল জ্যামাইকান সুন্দরী টনি আন সিং এর মাথায়। এছাড়া জোজিবিনী টুনজি মিস ইউনিভার্স, মিস ইউএসএ হিসাবে চেসলি ক্রাইস্ট, কালিগ গ্যারিস মিস টিন ইউএসএর এবং মিস আমেরিকা হিসাবে নিয়া ফ্রাঙ্কলিন সুন্দরী প্রতিযোগিতার মুকুট জিতেন।

এই বিজয়গুলি বিশেষত তাৎপর্যযুক্ত কারণ সুন্দরী প্রতিযোগিতামূলক শিল্পের সঙ্গে বর্ণগত সমস্যা ছিল। মিস ইউএসএ এবং মিস আমেরিকাসহ বড় বড় সুন্দরী প্রতিযোগিতায় দশকের পর দশক ধরে কৃষ্ণাঙ্গ নারীদের অংশ গ্রহণে নিষেধাজ্ঞা ছিল। পরে কর্তৃপক্ষ নিয়মে পরিবর্তন আনে। তবে এরপরও কৃষ্ণাঙ্গদের খুব একটা অংশগ্রহণ ছিল না এসব আসরে।

১৯৭০ সালে আইওয়ারতে মিস আমেরিকা প্রতিযোগিতায় আফ্রিকান আমেরিকান নারী চেরিল ব্রাউন প্রথম অংশগ্রহণ এবং ১৯৮৩ সালে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মিস আমেরিকা খেতাব জিতেছিলেন ভেনেসা উইলিয়ামস।

প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ১৯৯০ সালে মিস ইউএসএ’র খেতাব জিতেন ক্যারোল এনি ম্যারি গিস্ট। ১৯৯১ সালে কৃষ্ণাঙ্গ নারী হিসেবে প্রথম মিস টিন ইউএসএ জিতেন জ্যানেল বিশপ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo