1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

‘আইনের শাসন প্রতিষ্ঠা করে মানবাধিকার সুরক্ষায় সরকার বদ্ধপরিকর’

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা করে মানবাধিকার সুরক্ষায় সরকার বদ্ধপরিকর।’ মঙ্গলবার সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে ‘বিশ্ব মানবাধিকার দিবস-২০১৯’ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমাদের সব থেকে যেটা প্রয়োজন সেটা হলো, মানবাধিকার রক্ষা করার জন্য আইনের শাসন নিশ্চিত করা। অপরাধী যেই হোক, তাকে শাস্তি পেতেই হবে। এটাই আমাদের সিদ্ধান্ত। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। মানুষের ন্যায় বিচার নিশ্চিতে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে।

মাদক-দুর্নীতি-জঙ্গিবাদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, এগুলো সমাজকে ধ্বংস করে, নষ্ট করে। এ নিয়ে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, নিপীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তাদের দেশে ফেরাতে আলোচনা চলছে।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য কামাল উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo