1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

বিক্রি হয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া ও ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন

  • আপডেটের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া বর্তমানে প্রায় ৫৮ হাজার কোটি রুপির ঋণে জর্জরিত। এ মাসের শুরুতে সংস্থাটির চেয়ারম্যান কর্মীদের কাছে খোলা চিঠি দিয়ে বলেছেন, বিনিয়োগ সংকুচিত করা হলে প্রতিষ্ঠানটি টিকে থাকতে পারবে।

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনও বিপুল ঋণগ্রস্থ। প্রতিষ্ঠানটির ৫৩ দশমিক ২৯ শতাংশ শেয়ারের মালিক সরকার। গত অক্টোবরে এর পুরোটাই বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন কর্মকর্তারা।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ওই দুই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিক্রির কাজ মার্চের মধ্যেই শেষ করতে চায় সরকার। অর্থমন্ত্রী দাবি করেছেন, এয়ার ইন্ডিয়া কিনতে বিনিয়োগকারীদের মধ্যে প্রবল আগ্রহ দেখা গেছে।

গত বছর সরকার এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ শেয়ার ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যায়নি। বর্তমানে এর শতভাগ মালিকানা সরকারের। বিনিয়োগকারীদের আশঙ্কা ছিল হাতে থাকা বাকি ২৪ শতাংশ শেয়ারের মাধ্যমে সরকারি হস্তক্ষেপ হতে পারে। তবে এবার শতভাগ শেয়ারই বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সেই বাধা দূর হয়েছে বলে মনে করা হচ্ছে।

গত অক্টোবরে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (বিপিসিএল) সরকারি সব শেয়ার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয়। বর্তমানে কোম্পানিটির বাজার মূলধন প্রায় এক লাখ ২০ হাজার কোটি রুপি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo