1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

তিনটি ডিমের দাম ১৬৭২ রুপি!

  • আপডেটের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

ভারতের আহমেদাবাদের পাঁচতারকা হোটেল হায়েট রিজেন্সিতে তিনটি সেদ্ধ ডিমের দাম রাখা হলো ১ হাজার ৬৭২ রুপি (২ হাজার টাকা)! এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন ভারতীয় সংগীতশিল্পী শেখর রবজিয়ানি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিল শেয়ার করে তিনি লিখেছেন, ‘ডিম তো নয় যেন গলাকাটা খাবার!’

গত ১৪ নভেম্বর রাতে হোটেলের বিলের ছবি তুলে পোস্ট করেন শেখর। তিনি হলেন বলিউডের সংগীত পরিচালক জুটি বিশাল-শেখরের একজন। অনেকে তার টুইটে বিভিন্ন মন্তব্য করেছেন। গায়িকা হর্ষদ্বীপ কৌরের মতে, ‘এত দাম রাখা তো খারাপ ব্যাপার।’ সাধারণ একজন তির্যকভাবে লিখেছেন, ‘মুরগিটি বোধহয় সোনার ডিম পাড়ে!’

কেউ কেউ অবশ্য হোটেলটির পক্ষ নিয়েছেন। তাদের একজনের মন্তব্য, ‘হায়েট রিজেন্সির মতো বিলাসবহুল হোটেলের মেন্যুতে স্পষ্টভাবে খাবারের মূল্য দেওয়া থাকে। সেটি দেখে অর্ডার দিয়ে ডিম খেয়ে বিল পরিশোধ করেছেন। নিশ্চয়ই বকশিশও দিয়েছেন। অথচ এখন প্রচার করে বেড়াচ্ছেন।’

এর আগে ভারতীয় অভিনেতা রাহুল বোস পাঁচতারকা হোটেলে ঠকে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন। এ বছরের জুলাইয়ে তিনি জানান, চণ্ডিগড়ে জেডব্লিউ ম্যারিয়টে তার কাছ থেকে দুটি কলার দাম রাখা হয়েছে ৪৪২ রুপি ৫০ পয়সা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo