1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

বগুড়ায় দু’দলের গোলাগুলিতে নিহত ২

  • আপডেটের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯

বগুড়ার শেরপুরে দু’দল চরমপন্থীদের মধ্যে গোলাগুলিতে দু’জন নিহত হয়েছে। তাদের নাম লিটন ও আফসার। শুক্রবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন ব্রিজের ওপর এই ঘটনা ঘটে। এসময় সেখান থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, আট রাউন্ড গুলি, দুটি চাপাতি ও তিনটি পোস্টার পাওয়া গেছে।

শনিবার সকালে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ‘শুক্রবার রাত সোয়া ১টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন ব্রিজের ওপর দু’দল চরমপন্থীদের মধ্যে গোলাগুলি চলছিল। খবর পেয়ে শেরপুর থানার ওসি হুমায়ুন কবিরসহ সেখানে গিয়ে দু’জন ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা নিজেদের নাম লিটন ও আফসার বলে জানিয়েছে। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা আরো জানান, শনিবার সকাল ৭টা পর্যন্ত নিহত দু’জনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo