1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ

এই নির্বাচন গণতন্ত্রের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে: ইসি সচিব

  • আপডেটের সময় : রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮

রাজনৈতিক সরকারের অধীনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্রের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। একই সঙ্গে তিনি বিপুল জয়ের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছেন। রবিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার পরে আসনভিত্তিক ফলাফল ঘোষণা শেষে তিনি এ অভিনন্দন জানান।

ইসি সচিব বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত সুন্দর পরিবেশে ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশি-বিদেশি পর্যবেক্ষকরা এই নির্বাচনে সন্তুষ্টি প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনও এই নির্বাচনে সন্তোষ প্রকাশ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ছোটখাটো অনিয়ম ব্যতীত নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণ হয়েছে।’

তিনি বলেন, ‘নির্বাচন আমাদের জাতীয় জীবনের জন্য বড় ইভেন্ট। এই নির্বাচন জাতীয় জীবনের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতান্ত্রিক ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে এই নির্বাচন উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।’

নির্বাচনি কার্যক্রমে সহযোগিতা ও বিপুল জয়ের জন্য তিনি আওয়ামী লীগকে অভিনন্দন জানান।

সংসদ নির্বাচনে ইভিএম চালু প্রসঙ্গে তিনি বলেন, ‘এবারে প্রথমবারের মতো ৬টি আসনে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করেছি। এতে অনেক মানুষের মধ্যে কৌতূহল ও আগ্রহের পাশাপাশি ভীতিও ছিল। এটা নিয়ে বিতর্কও ছিল। আমরা সবকিছু অতিক্রম করে ইভিএম অত্যন্ত সফলভাবে ব্যবহার করতে পেরেছি। এই প্রযুক্তি আগামী যত নির্বাচন আসবে সেখানে আমরা ব্যবহার করব। প্রত্যন্ত এলাকা থেকে ফলাফল আনার কারণে আমাদের একটু দেরি হয়েছে। ভবিষ্যতে ইভএমে ফলাফল আর দ্রুত দেওেয়া হবে।’

সচিব বলেন, ‘আমাদের আরেকটি বড় দায়িত্ব হচ্ছে ফলাফলের গেজেট প্রকাশ করা।এই গেজেট প্রকাশ হলে তা মাননীয় স্পিকারের কাছে হস্তান্তর করব। তিনি এর পরবর্তী কার্যক্রম শুরু করবেন। সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo