1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

নির্বাচন নিয়ে সন্তুষ্ট বিদেশি পর্যবেক্ষকরা

  • আপডেটের সময় : রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ, ভোটারদের অংশগ্রহণ, ভোট গ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব পালন ইত্যাদি বিষয় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিদেশি পর্যবেক্ষকরা। রোববার (৩০ ডিসেম্বর) ভোট গ্রহণ চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে তারা সাংবাদিকদের সামনে নিজেদের মতামত তুলে ধরতে গিয়ে এ সন্তুষ্টির কথা জানান।

নির্বাচন পর্যবেক্ষণে কানাডা, ভারত ও নেপাল থেকে আসা এবং অভ্যন্তরীণ পর্যবেক্ষকদের একটি দল সকালে পাঁচটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে বলে মন্তব্য করেন।

কানাডা থেকে আসা তানিয়া ফস্টার নামের এক পর্যবেক্ষক গণমাধ্যমকে বলেন, প্রত্যেকে তার ভোট প্রয়োগের সুযোগ পাচ্ছে। তারা কেন্দ্রে যাচ্ছেন এবং ভোট দিচ্ছেন। ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন।

সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র যান তিনি। সকাল ৯ টায় ৪৫ মিনিটের দিকে তিনি ওই কেন্দ্র পরিদর্শন করেন। এর পরে আরও চারটি কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

তানিয়া ফস্টার বলেন, আমি পাঁচটি কেন্দ্র পরিদর্শন করেছি। কেন্দ্রগুলোর বহু কক্ষ পরিদর্শন করেছি। ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবেই হচ্ছে। ভোটাররা তাদের ভোট প্রয়োগ করছেন।

ভারত থেকে আসা ড. গৌতম ঘোষ বলেন, নির্বাচন স্বাভাবিক পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে। পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে এবং সবকিছু ভালোভাবেই হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo