1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

উৎসাহ উদ্দিপনায় সারাদেশে ভোট গ্রহণ শুরু

  • আপডেটের সময় : রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮
ভোটকেন্দ্রর সামনে ভোটারদের লাইন। ছবি : আনিস মণ্ডল

পুবের আকাশে অন্ধকারের বুকচিরে যে লাল আভা আজ উদয় হলো তার সাথে আলোকিত হলো নূতন এক স্বপ্ন, নূতন এক প্রত্যাশা। শীতের তীব্রতাকে পায়ে ঠেলে দেশে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় একযোগে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এবারই প্রথম নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। সরকার বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে বিগত নির্বাচন বর্জনকারী দলগুলো এবার ভোটের লড়াইয়ে রয়েছে।

বিপুল প্রত্যাশার ভোট আজ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশের প্রায় ১০ কোটি সাড়ে ৪২ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী পাঁচ বছরের জন্য দেশের শাসনভার তুলে দিতে তারা জনপ্রতিনিধি নির্বাচন করবেন।

প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসন বাদে জাতীয় সংসদের ২৯৯টি আসনে আজ রবিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

এই নির্বাচনে ৩৯টি রাজনৈতিক দল অংশ নিলেও প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত আওয়ামী লীগ (নৌকা) ও বিএনপির (ধানের শীষ) মধ্যে। ভোটে আওয়ামী লীগ নেতৃত্ব দিচ্ছে মহাজোটের। ১৪ দলীয় জোটের নেতৃত্বেও আছে দলটি। আর বিএনপি আছে ২০ দলের নেতৃত্বে ও ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান শরিক হিসেবে। সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হলো কারা পরবর্তী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্বে আসছে, রাষ্ট্রক্ষমতায় আসছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo