1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

আ.লীগের মনোনয়ন ফরম কিনছেন না সাকিব

  • আপডেটের সময় : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮
সাকিব আল হাসান। ফাইল ছবি

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার আগ্রহ ব্যক্ত করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করলেও শেষ পর্যন্ত ফরম কিনছেন না ক্রিকেটার সাকিব আল হাসান।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শেই তিনি মনোনয়ন ফরম কেনা থেকে বিরত থাকছেন। গণভবন এবং প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য জানা যায়। তবে সূত্রের দাবি মাশরাফি যথারীতি রবিবার সকালে ফরম সংগ্রহ করবেন।

সূত্র জানায়, সাকিব শনিবার (১০ নভেম্বর) রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এ বিষয়ে কথা বলেন। তখন প্রধানমন্ত্রী তাকে বলেন, ক্রিকেটকে সাকিবের এখনও অনেক কিছু দেওয়ার আছে। তাই তার মনোযোগের সঙ্গে খেলা চালিয়ে যাওয়া উচিত। এরপরই সাকিব ফরম না কেনার বিষয়ে মনস্থির করেন।

প্রসঙ্গত, আসন্ন একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে চেয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার আগ্রহ ব্যক্ত করে শনিবার সকালে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করেন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। রবিবার সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের ফরম সংগ্রহের কথা ছিলো। তবে শেষ পর্যন্ত সাকিব এ সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo