1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

‘আমার বিয়ে হবে না’

  • আপডেটের সময় : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

রাবা খান ভিডিও ব্লগার। ফেসবুক, ইউটিউবে লোক হাসানো ভিডিও আপলোড করে তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় তিনি। তবে রাবার মা বলেন, সেগুলো নাকি ভাঁড়ামো। এই ভাঁড়ামো চালিয়ে গেলে নাকি তাঁর বিয়ে হবে না। ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসবের দ্বিতীয় দিনে এক অধিবেশনে কথা বলেন এই তরুণ কমেডিয়ান।

আজ শুক্রবার বাংলা একাডেমিতে ছিল ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসবের দ্বিতীয় দিন। বিকেলে উৎসবের কসমিক টেন্টে ছিল রাবা খান ও ফারিহা পান্নির অধিবেশন ‘উইমেন অ্যান্ড উইট’। এ অধিবেশনে খালি ছিল না একটি আসনও। এমনকি দাঁড়িয়েও অধিবেশন উপভোগ করেছেন অনেক অংশগ্রহণকারী। রাবা বলেন, ‘সারা পৃথিবীতে কমেডিয়ান হিসেবে পুরুষের পাশাপাশি নারীরাও জায়গা করে নিচ্ছে। রসবোধ এমন একটি ব্যাপার, যেটা নারী-পুরুষ উভয়ের থাকা প্রয়োজন। সব ক্ষেত্রে যেহেতু পুরুষ এগিয়ে গেছে, নারী কেন এই ক্ষেত্রে পিছিয়ে থাকবে। তবে আমাদের দেশে “রসবোধ” বিষয়টিকে ভালোভাবে নেওয়া হয় না। অনেকে মনে করেন, এটা আসলে ভাঁড়ামো। অনেকেই ভাঁড়ামো আর রসের ব্যবধান করতে পারেন না। আমার মা বলেন, “যেসব ভিডিও বানাও, এসব চালিয়ে গেলে তোমার বিয়ে হবে না।”’

এ অধিবেশনে নানা প্রশ্নের জবাব দেন রাবা খান। অধিবেশন প্রসঙ্গে উৎসবের অন্যতম পরিচালক আহসান আকবর বলেছিলেন, ‘এটি এ বছরের একটি নতুন সংযোজন। কমেডিয়ান হিসেবে নারীর অবস্থান ও গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী বাড়ছে। আমরা চেয়েছি, সেটা নিয়েও এ উৎসবে আলোচনা হোক।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo