1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

ছাদ থেকে পড়ে ঢাবি ছাত্রের মৃত্যু

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮

ছাদ থেকে পড়ে মুশফিক মাহবুব (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ঢাকা সেনানিবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুশফিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তার বাবা শফিকুল হায়দার সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ কোনো তথ্য দিতে রাজি হয়নি। সেখান থেকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়। যোগাযোগ করা হলে আইএসপিআর মৃত্যুর খবর নিশ্চিত করে। তারা বলেছে, ছাদ থেকে পড়ে মারা গেছেন মুশফিক মাহবুব।

মুশফিকের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে বাসা থেকে বেরিয়ে যান মুশফিক। অনেকক্ষণ পর ফিরে না আসায় তার বাবা বাসার ছাদে উঠে খোঁজাখুজি করেন।

একপর্যায়ে তার লাশ আটতলা বাসার নিচে পড়ে থাকতে দেখা যায়। পরে লাশ উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকালে সেনানিবাসে তার জানাজা হয়। বন্ধুরা জানিয়েছেন, মুশফিকের লাশ কুড়িগ্রামে গ্রামের বাড়িতে দাফন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রাব্বানী জানান, মুশফিক বিজয় একাত্তর হলের অনাবাসিক ছাত্র ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo