1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

ভারতের সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ী আর নেই

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮
ভারতের সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ী। ফাইল ছবি

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী আর নেই। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

বাজপেয়ীর মৃত্যু সংবাদে গভীর শোক প্রকাশ করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট বার্তায় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী বলেন, অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুর পর তাঁর শূন্যস্থান পূরণ করা আমাদের কারও পক্ষে সম্ভব নয়। তিনি তিলে তিলে বিজেপিকে গড়ে তুলছেন। বিজেপির বার্তা নিয়ে সারা ভারত ঘুরে বেড়িয়েছেন। যার কারণে আজ বিজেপি এখন দেশের প্রধান শক্তিশালী দল হিসেবে বহু আসন জিতেছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন অটল বিহারী বাজপেয়ী। ৯ সপ্তাহ ধরে এইমস-এ চিকিৎসাধীন ছিলেন তিনি।

মঙ্গলবার থেকে তার শারীরিক পরিস্থিতির আরও অবনতি হয়। ফুসফুস ও অন্ত্রে সংক্রমণ ছড়িয়ে পড়ে। ডায়াবেটিসে আক্রান্ত বাজপেয়ীর একটি কিডনি দীর্ঘদিন ধরেই বিকল। শুধুমাত্র একটি কিডনি কাজ করছিল। এই পরিস্থিতিতে চিকিৎসা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এক পর্যায়ে তাকে লাইফসাপোর্টে নেয়া হয়

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo