1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

বিয়ের পিঁড়িতে বসছেন দীপিকা

  • আপডেটের সময় : বুধবার, ১৫ আগস্ট, ২০১৮
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। ছবি: ইন্টারনেট

অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অভিনেতা রণবীর সিংহের সঙ্গে আগামী ২০ নভেম্বর ইতালিতে গাঁটছড়া বাঁধতে চলেছেন দীপিকা।

বিরাট এবং আনুশকার মতোই রাজকীয়ভাবে বিয়ে করবেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতালির লেক কোমোতে রূপকথার মতো বিয়ে পিঁড়িতে বসবেন ‘রামলীলা’। তবে সেই বিয়ে দেখার সুযোগ পাবেন মাত্র ৩০ জন। কারণ অতিথিদের তালিকায় থাকবেন শুধু পরিবারের লোকজনই।

বিয়ে সম্পন্ন হওয়ার পর ঘটা করে রিসেপশন পার্টির আয়োজন করবেন তারা। মুম্বাইয়ে রিসেপশন পার্টিতে হাজির থাকবেন বলিউড তারকারা।

কিন্তু বিয়ের জন্য কেন ইতালিকেই বেছে নিলেন দীপিকা-রণবীর? এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, ইতালি দীপিকা ও রণবীর দু’জনেরই পছন্দের। খুব ব্যক্তিগতভাবে তারা বিয়ে করতে চান। সে জন্যই সুদূর ইতালিকে বেছে নিয়েছেন তারা। সূত্র: এবেলা

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo