1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

রিমান্ড শেষে আলোকচিত্রী শহিদুল আলম কারাগারে

  • আপডেটের সময় : রবিবার, ১২ আগস্ট, ২০১৮

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার হওয়া প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১২ আগস্ট) ঢাকা মহানগর হাকিম ফাহ্দ বিন আমিন চৌধুরী রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সন্ধ্যায় রিমান্ড শেষে শহিদুলকে আলমকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আরমান আলী।

এর আগে গত ৬ আগস্ট শহিদুল আলমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৫ আগস্ট রাতে ধানমন্ডির বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। এরপর তাকে রমনা থানার মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo