1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

ভারতে পাচারকালে ৬২৪ সোনার বার জব্দ

  • আপডেটের সময় : শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮

ভারতে পাচারকালে যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার শিকারপুর থেকে ৭৩ কেজি ওজনের ৬২৪টি সোনার বারসহ মহিউদ্দিন (৩৫) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।

এসব সোনার মূল্য ৩৫ কোটি ৭৭ লাখ টাকা বলে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) জানিয়েছে।

শুক্রবার ভোরে তাকে আটক করা হয়েছে। আটক মহিউদ্দিন শার্শা উপজেলার শিকারপুর গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।

যশোর সীমান্তে এটিই সবচেয়ে বড় ধরনের সোনা আটকের চালান বলে বিজিবি জানায়।

৪৯ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক বলেন, বিপুলসংখ্যক সোনার বার শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে, এমন সংবাদ পাওয়ার পর বিজিবির একটি টহল দল শিকারপুর নারিকেলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মহিউদ্দিন নামে এক সোনা চোরাচালানিকে আটক করে।

পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৬২৪টি বার জব্দ করা হয়। এসব সোনার মূল্য ৩৫ কোটি ৭৭ লাখ টাকা বলে বিজিবি জানায়। আটক স্বর্ণ বেনাপোল কাস্টম হাউসে জমা দেয়া হবে বলে তিনি জানান। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo