1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ট্রাক চালককে আটক করে ইয়াবা দিয়ে চালান!

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮

বগুড়ার শাজাহানপুরের কৈগাড়ি ফাঁড়ির টিএসআই গোলাম মোস্তফার বিরুদ্ধে শাহীন প্রামাণিক (২৫) নামে এক ট্রাকচালককে আটক করে তাকে মাদক দিয়ে চালান দেয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সন্ধ্যায় তাকে উপজেলার বেজোড়া বাশিপাড়া এলাকা থেকে আটক করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তবে ওই পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

জানা গেছে, শাজাহানপুর উপজেলার বেজোড়া পূর্বপাড়ার মৃত মোস্তফা প্রামাণিকের ছেলে শাহীন প্রামাণিক পেশায় ট্রাকচালক। গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি হেলেঞ্চাপাড়া থেকে বাড়ি ফিরছিলেন।

বেজোড়া বাশিপাড়া এলাকায় পৌঁছলে পুলিশ তাকে আটক করে কৈগাড়ি ফাঁড়িতে নিয়ে যায়। পরে তাকে ৩০ পিস ইয়াবাসহ মামলা দিয়ে বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।

শাহীনের চাচা দুলাল হোসেন ও গ্রামবাসীরা জানান, শাহীন ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তিনি কোনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন। অজ্ঞাত কারণে পুলিশ তাকে আটক করে এবং ইয়াবার মামলা দিয়ে জেলে পাঠায়। এ ঘটনায় গ্রামবাসী ও আত্মীয়স্বজন হতবাক হয়েছেন।

কৈগাড়ি ফাঁড়ির টিএসআই গোলাম মোস্তফা জানান, শাহীন মাদক ব্যবসায়ী। তার কাছে ৩০ পিস ইয়াবা পাওয়া গেছে।

এ প্রসঙ্গে কৈগাড়ি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, এ বিষয়ে তার কিছু জানা নেই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo