1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

লাইসেন্স না থাকায় মোট ১ হাজার ৪০ জনের বিরুদ্ধে মামলা দিয়েছে ডিএমপি

  • আপডেটের সময় : সোমবার, ৬ আগস্ট, ২০১৮

ট্রাফিক সপ্তাহের প্রথম দিনে প্রাইভেটকার ও মোটরসাইকেল চালকদের লাইসেন্স না থাকায় মোট ১ হাজার ৪০ জনের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার দিনব্যাপী অভিযানে এসব মামলা করা হয়। এছাড়া এদিন ট্রাফিক আইন অমান্যের জন্য ঢাকা শহরে মোট ৩ হাজার ৬৫১টি মামলা দায়ের করা হয়েছে।

এক বার্তায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, গাড়ির ফিটনেস না থাকার কারণে ২৪৪টি এবং ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৮০১ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রেজিস্ট্রেশন না থাকাসহ নানা অভিযোগে ৬৮টি মোটর সাইকেল আটক করা হয়েছে। এছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ৩৮টি ভিডিও (ভিডিও ফুটেজের সূত্র ধরে) এবং ২১টি সরাসরি মামলা দেয়া হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন পয়েন্টে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৪০৪টি, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১৩টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৬টি, মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য ১২টি ও বিভিন্ন স্টিকার (পুলিশ, সাংবাদিক, আইনজীবী) ব্যবহার করার অভিযোগে ৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এর আগে রোববার দুপুরে রাজধানীর গুলিস্তানে ৭ দিনব্যাপী ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ট্রাফিক সপ্তাহ চলবে ১১ আগস্ট পর্যন্ত।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে সেদিন থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে আসছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশকে হটিয়ে শিক্ষার্থীরা গাড়ির কাগজপত্র যাচাই ও ট্রাফিক ব্যবস্থাপনার কাজ শুরু করে। এর পরপরই শিক্ষার্থীদের ঘরে ফেরার অনুরোধ করে নতুন উদ্যমে যাচাই-বাছাইয়ের কাজ শুরু করে পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo