1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ছাত্রলীগের হামলার শিকার ৫ ফটো সাংবাদিক (ভিডিও)

  • আপডেটের সময় : রবিবার, ৫ আগস্ট, ২০১৮

আজ (রবিবার) দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ছাত্রলীগ কর্মীদের দ্বারা হামলার শিকার হন অন্তত ৫ জন ফটোসাংবাদিক।

আহত ফটো সাংবাদিকদের মধ্যে তিন জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, এসোসিয়েটেড প্রেস (এপি)-এর এএম আহাদ, দৈনিক বণিক বার্তার পলাশ ও ফ্রিলেন্স ফটোজার্নালিস্ট রাহাত করিম। আহত অন্যান্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সায়েন্সল্যাব এলাকায় প্রায় অর্ধশতাধিক ফটোসাংবাদিক তাঁদের পেশাগত কাজে ছাত্র আন্দোলনের ছবি তুলছিলেন। কিন্তু দুপুর ২.৩০টার দিকে আকস্মিক ভাবে হেলমেট পরিহিত অবস্থায় কিছু ছাত্রলীগ কর্মী লোহার রড হাতে এই ফটো সাংবাদিকদের ধাওয়া করে। 

এই ঘটনার প্রত্যক্ষদর্শী আমাদের সংবাদদাতা জানান ছাত্রলীগের এই হামলায় ৫ জন ফোটোসাংবাদিক গুরুতরভাবে আহত হোন। 

ঘটনাস্থলে উপস্থিত একাধিক সাংবাদিকরা জানান, শুধু ফটো সাংবাদিকই নয় যারাই ছাত্রলীগের হামলার ছবি তোলার চেষ্টা করেছেন তাদেরকেই মারধর করা হয়েছে। এমনকি হাতে মোবাইল ফোন থাকলেও অনেককেই হুমকি দিতে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীদের। জরুরি প্রয়োজনে এসময় অনেককেই এটিএম বুথের ভেতরে ঢুকে ফোন করতে দেখা গেছে।

এই ঘটনাটি প্রকাশ্য দিবালোকে ঘটে যায় একেবারে আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে দিয়েই, কিন্তু ছাত্রলীগের এই হামলা থামাতে তারা এক পাও এগিয়ে আসেন নি। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo