1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

ঢাকা-রাজশাহী মহাসড়কে অবরোধ, রাবিতে শিক্ষকদের মিছিল

  • আপডেটের সময় : রবিবার, ৫ আগস্ট, ২০১৮

ঢাকার জিগাতলায় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কয়েকশো শিক্ষার্থী। পাশাপাশি শনিবারের হামলার প্রতিবাদে ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন রাবি শিক্ষকরা।

দেশজুড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ও নিরাপদ সড়কের দাবিতে আজ রোববার সকাল ১১টার দিকে তালাইমারি মোড়ে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। ঘটনাস্থলে উপস্থিত দ্য ডেইলি স্টারের স্টাফ করেসপন্ডেন্ট জানান, অবরোধ চলাকালে শুধুমাত্র এম্বুলেন্স ও জরুরি যানবাহনকে ছেড়ে দেন শিক্ষার্থীরা।

অন্যদিকে সকালে ক্যাম্পাসে মানববন্ধন করেন রাবি শিক্ষার্থীরা। এসময় ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে ‘নিপীড়নের বিরুদ্ধে শিক্ষকবৃন্দ’ ব্যানারে শিক্ষকদের একটি মৌন মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সেলিম রেজা নিউটন, কাজী মামুন হায়দার, আব্দুল্লাহ আল মামুন, ইংরেজি বিভাগের আবাদুল্লাহ আল মামুন, বাংলা বিভাগের সৌভিক রেজা ও নাট্যকলা বিভাগের কাজী সুসমিন আফসানা মিছিলে উপস্থিত ছিলেন। বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীও মিছিলে ছিলেন।

গত ২৯ জুলাই থেকে ঢাকায় ছাত্র বিক্ষোভ শুরু হওয়ার পর এ নিয়ে রাজশাহীতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ দেখাল ছাত্ররা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo