1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

মিরপুরে শিক্ষার্থীদের মিছিল, সরকারদলীয়দের অবস্থান

  • আপডেটের সময় : রবিবার, ৫ আগস্ট, ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর মিরপুরে অষ্টম দিনের মতো মিছিল করছেন শিক্ষার্থীরা।

রোববার দুপুরে মিরপুর-২ নম্বর থেকে প্রায় তিনশ শিক্ষার্থী একটি মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় যান।

এ সময় ৬০-৭০টি মোটরসাইকেলে করে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের পেছনে পেছনে যান।

পরে গোলচত্বর এলাকায় শিক্ষার্থীদের ঘেরাও করে তাদের মিরপুর-২ এর দিকে ফেরত পাঠানো হয়।

বর্তমানে শিক্ষার্থীরা মিরপুর সুইমিংপুল এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে আমাদের মিরপুর প্রতিনিধি জানান, বর্তমানে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের প্রায় তিনশ নেতাকর্মী অবস্থান নিয়েছেন।

এ ছাড়া রাস্তার দুই পাশে তাদের অবস্থান করতে দেখা গেছে।

ওই এলাকায় সাংবাদিকদের ছবি তুলতেও বাধা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কাফরুল থানার এক এএসআই যুগান্তরকে বলেন, ছাত্রদের আজ রাস্তায় অবস্থান করতে দেয়া হবে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo