1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

শিক্ষার্থীদের আটকের গুজব ফেসবুকে তৈরি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেটের সময় : শনিবার, ৪ আগস্ট, ২০১৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আজ শনিবার চারজন ছাত্রীকে আটকে রাখা এবং একজন ছাত্রের চোখ উঠানো হয়েছে বলে ফেসবুকে যে প্রচারণা চালানো হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

একটি স্বার্থান্বেষী মহল এই গুজব ছড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন। এটি ফেসবুক তৈরি করা একটি প্রচারণা।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এই গুজব ছড়ানোর ফলে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে একটি শক্তিশালী পুলিশ বাহিনী আন্দোলনরত শিক্ষার্থী ও সাংবাদিকদের নিয়ে ঘটনাস্থলে যায় এবং ওই কার্যালয়ের প্রতিটি কক্ষ তন্ন তন্ন করে খুঁজে দেখা হয়। কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি।’
তিনি বলেন, ‘গত সপ্তাহে রাজধানীর রেডিসন হোটেলের সামনে একটি বাস দুর্ঘটনায় দুঃখজনকভাবে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুতে শিক্ষার্থীদের বর্তমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি স্বার্থান্বেষী মহল এই গুজব ছড়িয়েছে।’

মন্ত্রী বলেন, ‘এই গুজব ছড়ানোর পর শিক্ষার্থীদের একটি দল আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে হামলা চালায়।’

তিনি বলেন, ‘স্বার্থান্বেষী মহল ফেসবুকে দুটি ভুয়া ভিডিও প্রচার করেছিল।’

সূত্র: বাসস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo