1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’

তারুণ্য ধরে রাখে ডাবের পানি

  • আপডেটের সময় : শুক্রবার, ৮ জুন, ২০১৮

গরমে সুস্থ থাকতে চাইলে ডাবের পানি পান করুন নিয়মিত। ডাবের পানিতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক, যা দূর করবে বিভিন্ন শারীরিক জটিলতা। জেনে নিন ডাবের পানি পান করার উপকারিতা সম্পর্কে।

  • শরীরের পানির ঘাটতি পূরণ করে ডাবের পানি। এতে থাকা ইলেকট্রোলাইট কম্পোজিশন ডায়রিয়া, বমি এবং অতিরিক্ত ঘামের কারণে ঘাটতি হওয়া খনিজের চাহিদা মেটাতে পারে।
  • ডাবের পানি পেট ঠান্ডা রাখে ও হজমের গণ্ডগোল দূর করে।
  • ডাবের পানিতে থাকা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম হাড় ও দাঁত সুস্থ রাখে।
  • ডাবের পানিতে থাকা উপকারী এনজাইম হজম ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মেটাবলিজমের উন্নতিতেও সাহায্য করে। ফলে ওজন কমতে শুরু করে।
  • ডাবের পানি শরীরে লবণের মাত্রা ঠিক রাখে। ফলে ওয়াটার রিটেনশন বেড়ে গিয়ে ওজন বৃদ্ধির আশঙ্কা কমে।
  • শরীরে জমতে থাকা টক্সিক উপাদান দূর করতে সাহায্য করে ডাবের পানি।
  • ডাবের পানিতে থাকা ভিটামিন সি, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ওয়েস্ট ইন্ডিয়ান মেডিক্যাল জার্নালে প্রকাশিত গবেষণা মতে, ডাবের পানিতে থাকা পটাশিয়াম শরীরে লবণের ভারসাম্য ঠিক রাখার মধ্য দিয়ে ব্লাডপ্রেসার স্বাভাবিক রাখে।
  • ডাবের পানিতে রয়েছে সাইটোকিনিস নামক একটি অ্যান্টি-এজিং উপাদান, যা শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না। সেই সঙ্গে ত্বকের সৌন্দর্য বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে।

তথ্য: বোল্ডস্কাই  

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo