1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’

কম্পিউটারের দাম বাড়বে

  • আপডেটের সময় : শুক্রবার, ৮ জুন, ২০১৮

২০১৮-১৯ অর্থবছরের বাজেটে কম্পিউটার (পিসি ও ল্যাপটপ) আমদানির ওপর ৫ শতাংশ এটিভি (অ্যাডভান্স ট্রেড ভ্যাট) আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কম্পিউটার ব্যবসায়ীরা বলছেন, ৫ শতাংশ এটিভি আরোপ হলে দেশের বাজারে কম্পিউটারের দাম বাড়বে।
সংশ্লিষ্টরা আরও বলছেন, অর্থমন্ত্রীর এই ঘোষণায় প্রযুক্তিপণ্যের বাজারে বিরূপ প্রভাব পড়বে। এই সিদ্ধান্ত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে অন্তরায় হিসেবে কাজ করবে।

এ ব্যাপারে দেশের কম্পিউটার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি সুব্রত সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ভালো নেই। ৫ শতাংশ এটিভি আরোপ কোনও যৌক্তিক সিদ্ধান্ত নয়।’ তিনি আরও বলেন, ‘সাপ্লাই ও খুচরা পর্যায়ে কম্পিউটার ও ল্যাপটপ বিক্রিতে যথাক্রমে ৫ শতাংশ করে ভ্যাট আরোপ করা হয়েছে। শনিবার বিকালে আমরা আমাদের সদস্যদের সমিতি অফিসে ডেকেছি। রবিবার সংবাদ সম্মেলন করে আমাদের প্রতিক্রিয়া জানাবো।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo