1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন খালেকপত্নী

  • আপডেটের সময় : শুক্রবার, ৮ জুন, ২০১৮

বাগেরহাট-৩ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তালুকদার আব্দুল খালেক এই আসন ছেড়ে দিয়েছিলেন।

আজ সোমবার বিকেলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার আনুষ্ঠানিকভাবে হাবিবুন নাহারকে জয়ী ঘোষণা করেন।

মো. নুরুজ্জামান তালুকদার বলেন, আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহার ছাড়া আর কেউ এ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেননি। সোমবার বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছে।

বাগেরহাট-৩ আসনে এর আগে তালুকদার আব্দুল খালেক সংসদ সদস্য ছিলেন। তালুকদার আব্দুল খালেক খুলনা সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য স্পিকারের কাছে তার সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি নেন।

এরপর স্পিকার নির্বাচন কমিশনকে চিঠি দিলে ১০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। সেই শূন্য আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয় তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহারকে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo