1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

কিমকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাতে পারেন ট্রাম্প

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে আসন্ন সম্মেলন ভালোভাবে শেষ হলে তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণের বিষয়ে বিবেচনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১২ জুনের সম্ভাব্য ওই সম্মেলনের বিষয়ে বৃহস্পতিবার নিজের দফতরে জাপানের প্রধানমন্ত্রী শিনেজো অ্যাবের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এই মন্তব্য করেছেন। কোরীয় যুদ্ধের পরিসমাপ্তি ঘটানো ওই সম্মেলনের সবচেয়ে সহজ অংশ বলে মন্তব্য করে সাংবাদিকদের তিনি বলেন, তারপরে যা ঘটবে তা খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা হচ্ছে জানিয়ে ট্রাম্প বলেছেন, ‘সর্বোচ্চ চাপ’ প্রত্যয়টি তিনি আর ব্যবহার করতে চান না।

পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘ দিনের তিক্ততার পর আগামী ১২ জুন সিঙ্গাপুরের সান্টোস দ্বীপের একটি হোটেলে মিলিত হতে যাচ্ছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও তাদরে আঞ্চলিক মিত্ররা উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বাতিল চায়। ট্রাম্প জানিয়েছেন, তাদের উদ্দেশ্য বুঝতে এক বৈঠকের চেয়ে বেশি সময় লাগবে।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার ওপরে ‘‌সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করে আলোচনার টেবিলে আনার কৌশল ব্যবহার করলেও বুধবার জাপানের বৈঠকের পর ট্রাম্প বলেছেন, এই প্রত্যয়টি আর ব্যবহার করতে চান না তিনি। কারণ হিসেবে তিনি জানান, উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবহার করার মতো অনেক নিষেধাজ্ঞা তার কাছে থাকলেও তিনি সেসব ব্যবহার করতে চান না বলে জানান ট্রাম্প। তিনি বলেন কারণ আমি মনে করি একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

একদিন আগে একটি মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয় আগামী মঙ্গলবারের বৈঠক সফল হলে কিমকে ফ্লোরিডার মার-এ-লাগো অবকাশ কেন্দ্রে আমন্ত্রণ জানাতে পারেন ট্রাম্প। ওই খবরের বিষয়ে এক সাংবাদিক জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমরা হোয়াইট হাউস থেকেই শুরু করতে পারি, আপনি কি মনে করেন?’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo