1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

বাংলাদেশী দুই সমকামীর বিয়ের সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ-ঘৃণা

  • আপডেটের সময় : শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮

IMG_5225বয়েজ লাভ ওয়ার্ল্ড ৭১ নামক একটি ফেসবুক পেইজ থেকে জানা যায় যে এই দুই যুবক দীর্ঘদিন ধরে একজন আরেকজনকে ভালোবাসতেন এবং দীর্ঘ ভালোবাসা থেকে তাদের পরিণয়ে আবদ্ধ হওয়া। এদের মধ্যে শাহাদাৎ হসেন সমকামী ম্যাগাজিন বয়েজ লাভ ওয়ার্ল্ড ৭১ এর ইউরোপিয়ান প্রতিনিধি।

এদিকে এই বাংলাদেশী সমকামী যুগলের বিয়েকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যপক তোলপাড়। আমাদের এই রিপোর্ট লেখে পর্যন্ত ফেসবুকে এই সমকামী বিয়ে নিয়ে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়। বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতেও ফলাও করে প্রচার করা হয়েছে এই চাঞ্চল্যকর বিয়ের সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেই ক্রমাগত মানুষ প্রকাশ করছে তাদের ক্ষোভ ও ঘৃণার কথা।

কেউ কেউ এই বিয়েকে ইসলামের বিপক্ষে একটি চ্যালেঞ্জ ও পাপ বলে অভিহিত করছেন, কেউ কেউ এই দুই সমকামীকে আইনের আওতায় আনবার জন্য সরকারের কাছে আবেদন করছেন, কেউবা ঘৃণা প্রকাশ করছেন এবং কেউবা এদেরকে হত্যা করবার জন্যও বলছেন বলে দেখা গেছে।

উল্লেখ্য যে বাংলাদেশে সমকামিতাকে অপরাধের সম পর্যায়ে ধরা হয় এবং এটির জন্য বাংলাদেশের পেনাল কোডের ৩৭৭ ধারাতে সু-স্পস্ট বিধান রয়েছে যার শাস্তি ১০ বছর পর্যন্ত জেল ও জরিমানা পর্যন্ত রয়েছে।

আমাদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে এই দম্পত্তির সাথে কথা বলার চেষ্টা করা হলে তাঁদের ফোন ও ফেসবুক বন্ধ পাওয়া যায়। এই ব্যাপারে এই সমকামী যুগলের ঘনিষ্ঠ বন্ধু আবু হানিফের সাথে কথা বলতে গেলে তিনি বলেন, “আমরা সমকামীরা কি এতই খারাপ কিংবা নোংরা যে আমাদের নিয়ে এই রকম নিউজ করতে হবে? আপনারা কি স্ট্রেইট ব্যাক্তিদের বিয়ে হলেও এইভাবে সংবাদ ছাপান?”। এই ব্যাপারে বয়েজ লাভ ওয়ার্ল্ডএর সম্পাদক ইশতিয়াক হোসেন শাওনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা শাহাদাৎ ও মাসুদ রানার এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানাই, তাদের সুখী জীবন কামনা করি।

এদিকে এই বিইয়ে নিয়ে বাংলাদেশী কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কেউবা এই বিয়েতে ক্ষোভ প্রকাশ করেছেন, কেউবা হাস্য-রসাত্নক ভাবে ব্যাঙ্গ করে কথা বলছেন। এই ব্যাপারে ব্রিক লেনের রেস্টুরেন্ট মালিক আফজল মিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এদের উপরে আল্লাহর গজব নাজিল হবে। এরা আল্লাহকে চ্যালেঞ্জ করেছে এই বিয়ের মাধ্যমে”

লন্ডন/আসম/১৫৬৯/কব

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo