1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

তেলের দাম সমন্বয়ের দাবি

  • আপডেটের সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬
বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে দেশীয় বাজারে জ্বালানি তেলের দাম নির্ধারণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

একইসঙ্গে ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা ও নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবি জানিয়েছেন তারা।

মূলত এই তিনটিকেই বিনিয়োগের প্রধান বাধা হিসেবে দেখছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

ব্যবসায়ীরা জানান, এ সব সমস্যা সমাধান হলে দেশীয় উদ্যোক্তারাই প্রবৃদ্ধি অর্জনে কাঙ্ক্ষিত বিনিয়োগ করতে পারবেন, বিদেশী বিনিয়োগের প্রয়োজন পড়বে না।

বুধবার এফবিসিসিআই কার্যালয়ে ২০১৬ সালের কর্মপরিকল্পনা উপস্থাপনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংগঠনটির পক্ষ থেকে এসব কথা বলা হয়েছে।

এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রথম সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিনসহ চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপের পরিচালকরা।

এফবিসিসিআই সভাপতি বলেন, সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে অনেক দৌড়াদৌড়ি করছি। শিগগিরই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করা হবে। এখন ১২ থেকে ১৪ শতাংশ সুদে ব্যাংক ঋণ পাওয়া যাচ্ছে।
এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন বলেন, বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ বাড়বে না। দেশের ৬৪ জেলার মধ্যে মাত্র কয়েকটি জেলায় গ্যাস সংযোগ রয়েছে। যেখানে গ্যাস আছে সেখানে জমির শতাংশ ১০ লাখ টাকা। চাইলেও সেখানে কারখানা স্থাপন করা যাচ্ছে না।

তিনি আরও বলেন, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের সঙ্গে তেলের দাম সমন্বয় করতে পারলে বিদেশী বিনিয়োগের দরকার নেই। দেশীয় উদ্যোক্তারাই বিনিয়োগ করবে। সরকার জ্বালানি তেলে ভর্তুকি সমন্বয় করতে এখন লাভ করতে চাচ্ছে। এতে বিনিয়োগ বাড়বে না।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo