1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

৩০ ভাগ সচিবালয় ভাতা চায় কর্মকর্তা-কর্মচারীরা

  • আপডেটের সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬

মূল বেতনের শতকরা ৩০ ভাগ সচিবালয় ভাতা দাবি করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ।

একইসঙ্গে সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) এবং প্রশাসনিক কর্মকর্তাদের (এও) পদ ১০ম থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণ এবং টাইমস্কেল-সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবি জানানো হয়েছে।

এ সব দাবির প্রতি সমর্থন জানিয়েছে সচিবালয় অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন এবং সচিবালয় পার্সোনাল অফিসার্স অ্যাসোসিয়েশন।

পরিষদের মহাসচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাবেক এপিএস-১ ও স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. খাইরুল ইসলামের নেতৃত্বে বৈঠক করেন সংগঠনগুলোর নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের সভাপতি মো. মজিবুর রহমান, সাবেক সভাপতি মো. হাসান ইমাম, মহাসচিব মো. রুহুল আমিন, কেন্দ্রীয় নেতা মো. গোলাপ মিয়া, আলাউদ্দিন হাওলাদার, আনিসুল হক, তোফায়েল আহমেদ, এসএম জাকারিয়া, রওশন-আরা-দিনা, মো. হেলাল উদ্দিন, মো. বদরুল হায়দার চৌধুরী, মিজানুর রহমান, নাসিমা আক্তার, মোহাম্মদ আলী, জামসেদ আলম, মো. আবদুল কুদ্দুছ প্রমুখ।

বৈঠককালে তারা জনপ্রশাসন সচিবকে জানান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ইতিমধ্যে এও/পিওদের ১০ম গ্রেড হতে ৯ম গ্রেডে উন্নীতকরণের বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

সচিবালয় ভাতা চালুর দাবি জানিয়ে তারা বলেন, সংসদ সচিবালয়ের ন্যায় ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে এ ভাতা চালু করা হয়েছে।

ড. কামাল নাসের চৌধুরী তাদের দাবিগুলো প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo