1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

দেশে কোটিপতি ১ লাখের বেশী

  • আপডেটের সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তফসিলি ব্যাংকের হিসাব অনুযায়ী দেশে কোটি টাকার হিসাবধারী রয়েছেন ১ লাখ ১৪ হাজার ২৬৫ জন।

সোমবার জাতীয় সংসদে মো. সোহরাব উদ্দিনের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ তফসিলি ব্যাংকে কোটি টাকার হিসাব সংখ্যা (আমানত এবং আগাম) ২০১৫ সালে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ২৬৫টি।

সংসদে দেয়া অর্থমন্ত্রীর তথ্য অনুযায়ী বিগত পাঁচ বছরে বাংলাদেশে কোটিপতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোটিপতি হিসাব সংখ্যা ছিল ৭৮ হাজার ১৫০টি।

আর চলতি অর্থবছরের প্রথমার্ধে (ডিসেম্বর ২০১৫) ২১ হাজার ২৮ কোটি টাকা আয়কর আদায় হয়েছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী।

এছাড়া এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি অর্থবছরের (২০১৫-১৬) ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত বৈদেশিক সহায়তার পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ০৫ শতাংশ বেড়েছে।

গত ২০১৪-১৫ অর্থবছরে ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত বৈদেশিক সহায়তার পরিমাণ ছিল ১,৫০১ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলার। আর চলতি অর্থবছরে একই সময়ে প্রাপ্ত মোট বৈদেশিক সহায়তার পরিমাণ ১,৫৯২ দশমিক ৪১ মিলিয়ন মার্কিন ডলার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo