1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’

দেশে চরম সংকট বিরাজ করছে: মাহবুবুর রহমান

  • আপডেটের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

দেশে চরম সংকট বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অ.) মাহবুবুর রহমান। তিনি বলেন, প্রকৃত গণতন্ত্রের চর্চাকে বাদ দিয়ে যে উন্নয়ন হয়, তা হচ্ছে চোরাবালির মতো ক্ষণস্থায়ী। তাই দেশে আজ অর্থনীতি থেকে শুরু করে সর্বক্ষেত্রে চরম সংকট ও উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া নাগরিক ফোরাম (জিনাফ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
সরকারের সমালোচনা করে সাবেক এ সেনা প্রধান বলেন,  যত দিন জিয়ার চেতনা আমাদের মধ্যে থাকবে, ততদিন এ দলকে কেউ ভাঙতে পারবে না। কারণ এ দল ভেসে আসা কোনও দল নয়।
আয়োজক সংগঠনের সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবদীন ফরুক, ঢাকা মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সাবেক সাংসদ হেলেন জেরিন খান প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo