1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

নখ দ্রুত বাড়বে যেভাবে

  • আপডেটের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

বড় নখে নেইল আর্ট করতে ভালোবাসেন ফ্যাশনপ্রিয়রা। তবে অনেকের নখ একটু বড় হলেই ভেঙে যায়। আবার অনেক সময় নখ ধীরে বাড়ার কারণেও সাজানো হয়ে ওঠে না। নখের দ্রুত বৃদ্ধির জন্য নিতে হবে খানিকটা বাড়তি যত্ন। জেনে নিন কীভাবে নখ শক্ত হবে ও দ্রুত বাড়বে-

রসুন

রসুনের কোয়া কেটে প্রতিদিন ১০ মিনিট নখে ঘষুন। নখ শক্ত হবে এবং দ্রুত বাড়বে।

কমলার রস
কমলার রসের সঙ্গে ১ টেবিল চামচ ডিমের সাদা অংশ মেশান। মিশ্রণটি নখে লাগিয়ে রাখুন ৫ মিনিট। কমলার ভিটামিন সি নখের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে।

অলিভ অয়েল
প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় অলিভ অয়েল ঘষে নিন নখে। অলিভ অয়েলে থাকা ভিটামিন-ই নখে পুষ্টি যোগাবে ও শক্ত করবে নখ।

নখে লাগান নারিকেল তেল কিংবা অলিভ অয়েল

টমেটো
নখের দ্রুত বৃদ্ধির জন্য টমেটো স্লাইস করে কেটে নখে ঘষুন। টমাটোতে রয়েছে ভিটামিন-সি ও বায়োটিন। এ দুটি উপাদান নখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপেল সিডার ভিনেগার
১ টেবিল চামচ রসুন কুচির সঙ্গে ১ চা চামচ আপেল সিডার ভিনেগার মেশান। মিশ্রণটি নখে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। ২ সপ্তাহের মধ্যেই বেড়ে উঠবে নখ।

নারিকেল তেল
নখে নারিকেল তেল ঘষুন নিয়মিত। দ্রুত বাড়বে নখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo