1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

এগিয়ে যাচ্ছে ‘বাজিরাও মাস্তানি’, থেমে গেছে ‘দিলওয়ালে’র যাত্রা

  • আপডেটের সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

বলিউডের সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমার তালিকায় নাম লেখানোর পর ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র রেকর্ড ভাঙার পথে আছে ‘বাজিরাও মাস্তানি’। ওদিকে ‘দিলওয়ালে’র যাত্রা এখন অন্তের পথে।

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলছে, মুক্তির পঞ্চম সপ্তাহে দিপিকা পাড়ুকোন এবং রানভির সিং অভিনীত ‘বাজিরাও মাস্তানি’র সংগ্রহ ভারতের বাজারে ১৮৪ কোটি ১৬ লাখ রুপি। এখনও প্রেক্ষাগৃহ সরগরম রেখেছে সিনেমাটি।

সর্বকালের সর্বোচ্চ আয়ের হিন্দি সিনেমার তালিকায় এখন ‘বাজিরাও মাস্তানি’র অবস্থান ১২ নম্বরে। ২০১৫ সালের তৃতীয় ব্যবসাসফল সিনেমা এটি।

সঞ্জয় লিলা বানসালি পরিচালিত এই সিনেমাটি এখন ২০১২ সালে মুক্তি পাওয়া সুপারহিট সিনেমা ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র রেকর্ড ভাঙার পথে আছে। দিপিকা পাড়ুকোন ও রানবির কাপুর অভিনীত সিনেমাটি ১৮৮ কোটি ৫৭ লাখ রুপি আয় করে।

ওদিকে শুরুর দিকে প্রচুর দর্শক সমাগম থাকলেও ‘দিলওয়ালে’র আয় কমতে কমতে প্রায় থেমে এসেছে। ‘বাজিরাও মাস্তানি’র সঙ্গে একই দিনে মুক্তি পাওয়া শাহরুখ খান-কাজল অভিনীত এই সিনেমাটি এখন পর্যন্ত ভারতের বাজারে ১৫০ কোটির মাত্রা অতিক্রম করতে পারেনি। পঞ্চম সপ্তাহে এসে ‘দিলওয়ালে’ আয় করেছে ১৪৮ কোটি ৭২ লাখ রুপি।

তারপরও ২০১৫ সালের সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার তালিকায় চতুর্থ অবস্থানে থাকবে ‘দিলওয়ালে’।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo