1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের টয়লেট থেকে ১২ কেজি সোনা উদ্ধার করা হয়েছে।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধারের পর সোনার পরিমাণ ১৫ কেজি বলে জানিয়েছিলেন কাস্টমসের সহকারী কমিশনার মো. শহীদুজ্জামান।

পরে তিনি তথ্য সংশোধন করে বলেন, “তাৎক্ষণিকভাবে বলেছিলাম তো, তাই ভুল হয়েছে। উদ্ধার সোনার ওজন ১১ কেজি ৮৯০ গ্রাম।

সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে আব্দুর রহিম ও মো. রফিকুল ইসলাম নামে দুজনকে আটক করা হয়েছে বলেও জানান এই শুল্ক কর্মকর্তা।

তিনি বলেন, সন্ধ্যায় ব্যাংকক থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজে ওই সোনা পাওয়া যায়।  

ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে আসা ফ্লাইটটি সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় অবতরণ করে। তল্লাশি চালিয়ে টয়লেটের ভেতরে কালোটেপ মোড়ানো অবস্থায় ১১০পিস সোনার বার পাওয়া যায়।

শহীদুজ্জামান বলেন, রহিম সকালে ঢাকা থেকে চট্টগ্রাম যান এবং বিকালে চট্টগ্রাম থেকে বিমানে ঢাকায় ফেরেন। রফিকুল আসেন ব্যাংকক থেকে।

এই দুজনকে টয়লেটে নিজেদের মধ্যে অনেকক্ষণ কর্থাবার্তা বলতে দেখার কথা বিমানের যাত্রীরা জানিয়েছেন,” বলেন শুল্ক কর্মকর্তা।

রিজেন্টের উড়োজাহাজটি জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “এই ঘটনায় এয়ারলাইন্সের কর্মীরাও জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo