1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

জয়ধরের বিরুদ্ধে মামলার রায়ের তারিখ ২৫ নভেম্বর

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫

ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ২৫ নভেম্বর ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক সালাউদ্দিন আহম্মেদ এ তারিখ ধার্য করেন। খবর ইউএনবির।
খবরে জানানো হয়, আজ এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। রাষ্ট্র ও আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এ তারিখ ধার্য করেন। এ মামলার একমাত্র আসামি পরিমল জয়ধর। শুনানির জন্য তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে ২৮ জনকে আদালতে উপস্থাপন করা হয়েছে।
বিশেষ সরকারি কৌঁসুলি ফোরকান মিয়া বলেন, আমরা পরিমলের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ করেছি। এ মামলায় আমরা তাঁর সাজা দাবি করেছি।
তবে আসামি পক্ষের আইনজীবী মাহফুজ মিয়া আদালতে বলেন, সরকারি পক্ষ পরিমলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, তাঁরা ন্যায়বিচার পাবেন।
২০১১ সালের ২৮ মে ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার পাশে একতলা ভবনের একটি কক্ষে ওই স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে নির্যাতন করা হয়। এ ঘটনায় ওই বছরের ৫ জুলাই ওই ছাত্রীর বাবা রাজধানীর বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় পরিমল জয়ধর, ভিকারুননিসার অধ্যক্ষ হোসনে আরা ও বসুন্ধরা শাখার প্রধান লুৎফুর রহমানকে আসামি করা হয়। ৭ জুলাই ঢাকার কেরানীগঞ্জ থেকে পুলিশ পরিমলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের চার দিন পর ১১ জুলাই পরিমল আদালতে জবানবন্দি দেন। ঢাকার মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত শেষে ২০১১ সালের ১১ আগস্ট পরিমলের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ওই অভিযোগপত্রে হোসেনে আরা ও লুৎফুর রহমানকে মামলা দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo