1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

চলচিত্রেই স্থায়ী হতে চান জয়া আহসান

  • আপডেটের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৩

পোর্টাল বাংলাদেশ ডেস্ক:

Joya Ahsan 3

 

জয়া আহসান এখন থেকে তিনি শুধু চলচিত্রেই অভিনয় করবেন। চলচিত্রেই স্থায়ী হতে চান। এখন থেকে তিনি আর নাটকে অভিনয় করবেন না।   মুক্তি পাওয়া ছবিগুলোর সাফলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়।
এ কারণেই নতুন কোনো নাটকে তিনি অভিনয় করছেন না। শুধু যে ধারাবাহিক নাটকগুলোতে তিনি আগে থেকে চুক্তিবদ্ধ ছিলেন সেগুলোতেই অভিনয় করছেন। নতুন কোনো ধারাবাহিকে অভিনয় করছেন না বেশ কিছু দিন থেকেই। তাছাড়া একক নাটক ও টেলিফিল্মেও তেমন একটা অভিনয় করছেন না।
একান্ত নিজের গণ্ডির কেউ হলে এবং কোনো বিশেষ দিবসের হলেই কেবল অভিনয় করেছেন। যে কারণে গত ঈদের নাটকে জয়া তেমন একটা দেখা যায়নি। অথচ একটা সময় ছিল ঈদ মানেই জয়াময়। এখন সেইসব দিনগুলো ক্রমশ স্মৃতি হতে যাচ্ছে।
নাটকে অভিনয়ের ব্যাপারে জয়া বলেন, ‘আমি অবশ্যই নাটকে অভিনয় করবো। কারণ নাটক দিয়েই আমার অভিনয়ে আগমন। এবং এই নাটকের অভিনয় থেকেই আজ আমি চলচিত্রে এসেছি। তবে এখন শুধু চিত্রনাট্য ও আমার চরিত্রটি আমার মনের মতো না হলে নয়।’ নতুন ধারাবাহিক নাটকে অভিনয়ের ব্যপারে জয়া বলেন, ‘আসলে একটি ধারাবাহিকে কাজ করতে গেলে অনেক সময় দিতে হয়।
তাছাড়া যখন তখন সিডিউল পড়ে। আবার আমি যদি সিডিউল দিতে না পারি দেখা গেল অন্যরা আমার জন্য বসে থাকেন। এটা তখন আমার কাছে ভালো লাগে না।’
চলচিত্র অভিনয়ে নিয়মিত হওয়া প্রসঙ্গে জয়া বলেন, ‘এখন থেকে আমি চলচিত্রে নিয়মিত কাজ করতে চাই। তবে অবশ্যই আমি এখানেও আমার চরিত্র, সহশিল্পী, পরিচালক এবং সর্বোপরি স্ক্রিপ্টকে মূল্যায়ন করবো। এেেত্র যদি আমার বছরে একটিই ছবি করতে হয়, আমি তা-ই করবো।’ বছরে মোট কয়টি ছবিতে অভিনয় করতে চান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বছরে সর্বোচ্চ ৩টির বেশি ছবিতে অভিনয় করবো না। কারণ এর বেশি ছবি করলে মান থাকে না। এবং দর্শক বিভ্রান্ত হবেন কোনটি রেখে আমার কোন ছবিটি দেখবেন।’

জয়া বর্তমানে অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ ছবির অভিনয় নিয়ে ব্যস্ত আছেন। এছাড়াও আরো দুটি ছবিতে অভিনয়ের ব্যপারে তার সই-চুক্তি চলছে। খুব শিগগিরই তিনি ওই দুটি ছবিতেও অভিনয় করবেন।

আসলে চলচিত্রে আসন পাকাপোক্ত করতেই জয়া নাটকে অভিনয় ছেড়ে দিচ্ছেন। চলচিত্রে ব্যস্ত হয়ে গেলে দেখা যাবে জয়া আর নাটকের নামই শুনতে পারছেন না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo