1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

পুলিশের গুলিতে মাগুরায় ছাত্রদলের এক নেতা নিহত, আহত ৫

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৩

রাজ্জাক মন্ডল, মাগুরা থেকে।
২৯ অক্টোবর ২০১৩ মঙ্গলবার, মাগুরায় পুলিশের গুলিতে মারুফ নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন। আহতদের মাগুরা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যাপক সহিংসতার আশংকায় সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। হরতাল সমর্থকরা মিছিল বের করলে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাধা দিলে উভয় পরে মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
১৮ দলের ডাকা হরতালের শেষ দিনে মাগুরায় মিছিল এবং ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যদিয়ে পালিত হচ্ছে। মঙ্গলবার দুপুরে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দামুকদিয়া বাজারে বিএনপিসহ ১৮ দলের নেতাকর্মীরা মিছিল বের করে। এসময় তারা কয়েকটি গাড়ি ভাংচুর করে। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দিলে উভয় পরে মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ছাত্রদলের মারুফ নামের এক নেতা নিহত হয় এবং পুলিশের গুলিতে আরও ৫জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo