1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

আজই ব্যবসায়ীরা দুই নেত্রীর সাথে সাক্ষাত করবেন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৩

গুডনিউজ ডেস্ক: ২৯ অক্টোবর ২০১৩

index

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা কোনোভাবেই আগের মতো তৃতীয় শক্তি চাই না। এর আগে যখন তৃতীয় শক্তি এসেছিল, তখন ব্যবসায়ীরা ব্যাপকভাবে নিগৃহীত নির্যাতিত হয়েছেন। আমরা চাই রাজনৈতিক দলগুলো একটি সমঝোতায় আসবে।”

ব্যবসায়ী ছাড়া দেশ চলতে পারে না- এমন মন্তব্য করে তিনি বলেন, “সেজন্য আজ থেকে আমরা প্রেশার শুরু করলাম। এই প্রেশার এমন পর্যায়ে নিয়ে যাব, যাতে সমঝোতা হয়।”

তারা বলছেন, দেশের ব্যবসায়ীরা আর কোনো ‘তৃতীয় শক্তিকে’ ক্ষমতায় দেখতে চান না, তারা সমঝোতা চান।

এফবিসিসিআইয়ের সভাপতি জানান, রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আনার উদ্যোগের অংশ হিসাবে মঙ্গলবারই তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন।

“আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের উদ্বেগের কথা তুলে ধরব। বিরোধীদলীয় নেতার কাছেও আমরা সময় চাইব।”

এফবিসিসিআই সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনে সংঠনের সাবেক সভাপতি আকরাম হোসেন, সালমান এফ রহমান, ইউসুফ আবদুল্লাহ হারুন, মীর নাসির হোসেন, আনিসুল হক ও একে আজাদ উপস্থিত ছিলেন।

এছাড়া  বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, ঢাকা চেম্বারের প্রধান মো. সবুর খান, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রোকেয়া আফজাল রহমান উপস্থিত ছিলেন এ সংবাদ সম্মেলনে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo