1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

শুক্রবার জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ

  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৩

PM Photoপ্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

প্রধানমন্ত্রীর ভাষণের ঘোষণায় নড়েচড়ে বসেছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। সাধারণ মানুষও তুমুল আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে বর্তমান সংসদের ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন হবে। এদিকে কার্য উপদেষ্টা কমিটি সংসদের চলতি অধিবেশন ২৪ অক্টোবর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে বিরোধী দল বিএনপি ‘নির্দলীয় সরকার পদ্ধতির’ বিল সংসদে পাস না করলে ২৫ অক্টোবর থেকে সরকার পতনের কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে। এরই মধ্যে আগামী ২৫ অক্টোবর ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। আওয়ামী লীগও ওইদিন সমাবেশ করার ঘোষণা দিয়েছে।

দু’দলের এমন মুখোমুখী অবস্থান নেওয়ার আগেই এখন এই ভাষণের ঘোষণা এল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo