1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: সাবেক ডিআইজি আবদুল জলিল রাজসাক্ষী হতে চান ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা মেহেরপুরে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা সেনাপ্রধান: দেশের ইতিহাসে এতো চমৎকার নির্বাচন আগে হয়নি ‘ঝুমুল’ বৃষ্টিতে সিলেট-ময়মনসিংহে আগাম বন্যার শঙ্কা

জাতীয় ঈদগাহে ঈদ জামাত

  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৩

eid-1-1জাতীয় ঈদগাহে পবিত্র ঈদ-উল-আজহার প্রধান জামাত শেষ হয়েছে।
বৃষ্টি না থাকায় বাড়তি চাপের মুখোমুখি হতে হয়নি মুসুল্লীদের। রাষ্ট্রপতি আব্দুল হামিদ জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেছেন। মন্ত্রিপরিষদ সদস্য, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, রাষ্ট্রদূত, আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা, দেশের বিশিষ্ট ব্যক্তিরা এই জামাতে অংশ নেন।
জামাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতী মুহিব্বুল্লাহিল বাকী নদভী।
সাড়ে আটটায় নামাজ শুরু হয়, মোনাজাত শেষ হয়েছে সকাল ৮ টা ৫৫ মিনিটে। আপামর মানুষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ চেয়ে প্রার্থনা করেছেন, দোয়া চেয়েছেন মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল সাড়ে সাতটায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo