1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

২৫ অক্টোবর লাঠি হাতে নামবে আ.লীগ

  • আপডেটের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০১৩

Awami_League-flag-2আগামী ২৫ অক্টোবর বিরোধী দলের ‘নৈরাজ্য’ ঠেকাতে রাজধানীতে লাঠি-সোটা হাতে নামবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দলটির জ্যেষ্ঠ নেতাদের সাথে কথা বলে এমন অবস্থানের কথা জানা গেছে।

এছাড়া ওইদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশেরও ডাক দিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। বৃহস্পতিবার দুপুরে দলটির বিশেষ বর্ধিত সভায় এ কর্মসূচির ঘোষণা দেন মহানগর ও কেন্দ্রীয় নেতারা।

বর্ধিত সভার পর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী পরিবর্তনকে বলেন, ”বিএনপি-জামায়াত ঘোষণা দিয়েছে আগামী ২৫ অক্টোবর সরকার পতনের লক্ষ্যে কর্মসূচি দেবে। তাদের (বিএনপি-জামায়াত) আমরা বলতে চাই-আপনারা কর্মসূচি দেবেন, আর আওয়ামী লীগ হাতে চুড়ি পরে ঘরে বসে থাকবে? না, বসে থাকব না।”

তিনি বলেন, সবেমাত্র পাল্টা কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়েছি। ঈদের পর ধারাবাহিকভাবে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম পরিবর্তনকে বলেন, ”বিরোধী দলের আল্টিমেটামকে আওয়ামী লীগ ভয় পায় না। ওই দিন রাজপথে বিএনপি-জামায়াত ও হেফাজতে ইসলামকে খুজে পাওয়া যাবে না। আওয়ামী লীগের নেতা-কমীরা লাঠি-সোটা নিয়ে নৈরাজ্যকারিদের প্রতিরোধ করবে।

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ”আমরা গত ৫ বছরের বিরোধী দলের হুমকি-ধমকি দেখেছি। আন্দোলন-সংগ্রাম করে তারা রাজপথে আওয়ামী লীগের সঙ্গে টিকতে পারবে না।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo