1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

দীর্ঘ হরতালে ধ্বংসের পথে পোশাক শিল্প

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৩

পোর্টাল বাংলাদেশ ডেস্ক:

Garments 1

৬০ঘণ্টার টানা হরতালে স্থবিরতা দেখা দিয়েছে সাভারের পোষাক শিল্পে। কারখানায় উৎপাদিত পণ্য বিদেশী ক্রেতার কাছে সময়মত পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে অভিযোগ সংশ্লিষ্টদের। এ অবস্থা চলতে থাকলে বিদেশী ক্রেতারা পোষাক শিল্প থেকে মুখফিরিয়ে নেবেন বলে আশংকা তাদের।
সাভারের আশুলিয়ায় অবস্থিত ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলে রয়েছে প্রায় শতাধিক পোষাক কারখানা। ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টার হরতালে বিশেষায়িত এ শিল্পাঞ্চল থেকে পণ্যবাহী যানবাহন ছেড়েছে হাতে গোণা কয়েকটি।
অধিকাংশ কারখানায় উৎপাদিত পণ্য হরতালের কারণে গোডাউনজাত করে রাখা হয়েছে।
হরতাল থাকায় ঢাকা ইপিজেড থেকে পণ্যবাহি গাড়ি ছেড়ে যাওয়ার সংখ্যা শুণ্যের কোটায় নেমেছে বলে জানিয়েছেন, ঢাকা ইপিজেড কাষ্টমস বন্ড কমিশনারেট এর সহকারী কমিশনার মানস কুমার বর্মণ।
বর্মণ বলেন, বিশেষায়িত এ শিল্প এলাকাটিতে বিদেশী নাগরিকদের বিনিয়োগ সবচেয়ে বেশী। আহুত হরতাল তাদের মনে  নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে।
ইয়াংওয়ান নামক পোষাক কারখানার ডিরেক্টর আরিফ এম হাবিব উল্লাহ খাঁন জানান, রাজনৈতিক অস্থিরতার জন্য প্রতিযোগীতামূলক বিশ্বে বাংলাদেশ পোষাক রপ্তানীতে একধাপ এগিয়ে দুই ধাপ পিছনে পড়ছে।  হরতালের কারণে এয়ার শিপমেন্টে উৎপাদিত মালামাল বিদেশী ক্রেতার কাছে পাঠাতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব কারখানা।
তিন দিনের হরতালে বিঘ্নিত হয়েছে পুরো আশুলিয়া এলাকার আমদানি-রপ্তানি কার্যক্রম। হরতালে আমদানিকৃত কাঁচামালের চালান বন্দর থেকে খালাস করে কারখানায় নিয়ে আসা সম্ভব না হওয়ায় এর প্রভাব পড়ছে সামগ্রীক উৎপাদন ব্যবস্থায়। অন্যদিকে উৎপাদিত পন্য বিদেশী ক্রেতার কাছে সময়মত পৌঁছানোও সম্ভব হচ্ছে না।
আশুলিয়ার দেবনিয়ার গ্রুপের জেনারেল ম্যানেজার নিরধ বড়–য়া জানান, হরতালের কারণে কারখানায় শ্রমিক উপস্থিতি অর্ধেকের কোটায় নেমে এসেছে। গার্মেন্টস কারখানার যানবাহন হরতালের আওতামুক্ত বলা হলেও বাস্তবে ভিন্ন আচরণ করা হয় বলে মন্তব্য করেন তিনি।
হরতালের কারণে পোষাক রপ্তানীতে প্রতিযোগী দেশগুলোর চেয়ে পিছিয়ে পড়তে শুরু করেছে বাংলাদেশ। এ অবস্থা চলতে থাকলে বিদেশী ক্রেতারা পুরোপুরি এ শিল্প থেকে মুখ ফেরাতে শুরু করবেন বলে আশংকা প্রকাশ করেন তিনি। পোষাক শিল্পের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে হরতালের মত কর্মসুচি না দেয়ার আহবান জানিয়েছেন তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo