1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীর দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড বিরোধী দলের নোটিশ, ডেপুটি স্পিকার: ‘আলোচনার সুযোগ দেওয়া হবে’ অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীর দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড বিরোধী দলের নোটিশ, ডেপুটি স্পিকার: ‘আলোচনার সুযোগ দেওয়া হবে’ ওয়ান ইলেভেনে কারও ছাড় নেই: চিফ প্রসিকিউটর ২৪ হাজার কোটি টাকা আত্মসাত ও মানবপাচারের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর দ্বিতীয় দফার ছয়দিনের রিমান্ড আহসান হাবীব পলাশ র‍্যাবের ১২তম ডিজি হিসেবে দায়িত্ব নিলেন মাটির নিচের ট্যাংকিতে লুকোনো ২৩ হাজার লিটার জ্বালানি উদ্ধার, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ র‍্যাবের ১২তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ১০ এপ্রিলের মধ্যে এমপিদের বাসা বরাদ্দ, সংসদের অডিও বিভ্রাটে তদন্ত হবে

অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীর দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড

  • আপডেটের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর দ্বিতীয় দফায় ছয় দিন রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

পাঁচ দিনের প্রথম রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর আজ রোববার (২৯ মার্চ) তাকে পুলিশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। মামলার তদন্তকারী কর্মকর্তা আরও সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পল্টন থানা আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা ও পুলিশের উপ-পরিদর্শক রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মাসুদ উদ্দিনকে গত ২৩ মার্চ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি) গ্রেপ্তার করে। গ্রেপ্তারির পর মানবপাচারের অভিযোগে প্রথমে তাকে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন অর্থ আত্মসাৎ ও প্রতারণা সংক্রান্ত মামলায় তাকে আবারও রিমান্ডে নেওয়া হলো।

পুলিশ বলছেন বর্তমানে তিনি গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন এবং অভিযোগগুলো নিয়ে জরুরি ও বিস্তৃত জিজ্ঞাসাবাদি চলছে।

একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই মাসের গণহত্যা মামলায় তাকে আদালতে হাজির করার আবেদনও করেছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাকে আগামী ৭ এপ্রিল আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। প্রসিকিউশন জানিয়েছে, তার বিরুদ্ধে অতীতে সংঘটিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং সেগুলো তদন্তাধীন আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo